শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতার্ত মানুষের মাঝে ইয়ুথ সাতক্ষীরা’র কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরা শহরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ সাতক্ষীরা’র সদস্যরা।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইয়ুথ সাতক্ষীরার উপদেষ্টা আব্দুল মালেক গাজী।

এসময় উপস্থিত ছিলেন ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি এসএম বিপ্লব হোসেন। সংগঠনটির প্রধান সমন্বয়ক ইব্রাহিম খলিল। সেচ্ছাসেবক মনিরা খাতুন, মো.হোসেন আলী প্রমুখ। শহরতলীর গোপীনাথপুর এলাকার রাবিয়া বেগম (৬৫) ইয়ুথ সাতক্ষীরার কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায় আজ রাতে ভাল ঘুম হবে। আল্লাহ ওদের ভাল করুক।

সংগঠনের উপদেষ্টা আবদুল মালেক গাজী বলেন, কনকনে ঠান্ডায় হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুুশি। শীত জেঁকে বসেছে। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। শহরের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো