বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতে পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে করণীয়

শীতে বেশিরভাগ মানুষেরই পায়ের গোড়ালি ফেটে যায়। তবে একটু সচেতনতা আর একটু বাড়তি যত্ন নিলে সারা বছরই কিন্তু আপনার পা কোমল ও সুন্দর থাকবে।

তাহলে জেনে নিন শীতে পায়ের যত্ন নেবেন যেভাবে-

১. বাহির থেকে ফিরে কিছুক্ষণ উষ্ণ পানিতে পা ডুবিয়ে বসে থাকুন। এই উষ্ণ পানিতে বাথ সল্ট, লেবুর রস, গোলাপের পানি ইত্যাদি মিশিয়ে নিতে পারেন। এতে পায়ের চামড়া নরম হবে এবং নখের কোণে জমে থাকা ময়লা উঠে যাবে। পাশাপাশি নখের কিউটিকলগুলোও নরম হয়ে যাবে। এছাড়াও পায়ের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করবে।

২.পায়ের ত্বক এক্সফোলিয়েট করা জরুরি। এতে পায়ের দাগছোপ, ট্যান ও মরা চামড়া উঠে যায়। হিমালয়ান পিঙ্ক সল্টের সঙ্গে এসেনশিয়াল অয়েল ও গোলাপের পানি মিশ্রণ করে ফুট স্ক্রাব বানিয়ে নিতে পারেন। এটি পায়ের পাতায় রক্ত সঞ্চালনেও সাহায্য করবে।

৩. পা পরিষ্কারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অত্যধিক শুষ্ক ত্বক ফাটা গোড়ালির প্রধান কারণ। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই পায়ে ময়েশ্চারাইজার মাখুন। শীতকালে পেট্রোলিয়ামজাত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৪. শীতকালে পা ঢাকা জুতা ব্যবহার করুন। এতে পা অনেক বেশি সুরক্ষিত থাকবে। ফাটা গোড়ালি ময়লা, জীবাণুর সংস্পর্শে এলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

৫. গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঘি মাখুন। যা আপনার পাকে শুষ্কতার হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি রাতে ভালো ঘুমেও সাহায্য করবে।

৬. ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পেতে পায়ে কলার খোসা ঘষতে পারেন। এছাড়া কলার প্যাকও গোড়ালির যত্ন নেয়। কিংবা মধু ব্যবহারে গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন।

একই রকম সংবাদ সমূহ

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’