সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সম্পত্তি রক্ষা ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে হোমিও চিকিৎসকের দীর্ঘ ২১ বছরের দখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে আগুন, ভাংচুর, মারপিট ও মিথ্যে ভিত্তিহীন সংবাদ
প্রকাশের অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আহসান আলী মল্লিকের ছেলে হোমিও চিকিৎসক আশরাফুল
মল্লিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কৈখালী মৌজায় জয়াখালী এলাকায় জে.এল. নং-৭৫, এস.এ ১/১০৪৩ নং খতিয়ানের ৭৮৫ দাগ, ডি.পি-২৭৪৮ নং খতিয়ানের ৪৭৭৬ দাগে ৭ শতক জমি ২০০৭ সালে ও ২০০০ সালে আরো ১ শতক মিলে মোট ৮ শতক জমি ক্রয় করে
সেখানে ফিরোজ হোমিও ফার্মেসী নামে চেম্বার নির্মাণ করে শান্তিপূর্নভাবে দীর্ঘ ২১ বছর ভোগদখলে থেকে এলাকার আসহায় গরীব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলাম। কিন্তু সম্প্রতি জয়াখালী এলাকার কাদের মোড়লের ছেলে মোকাররম হোসেন মোকা, মৃত. শাকাত মোল্লার ছেলে আলমগীর মোল্লা, কেরামত আলী গাজীর ছেলে নুরুজ্জামান জামু, মজিদ কাগুজীর ছেলে মোহাম্মাদ আলী কাগুজী, সামছুর সরদারের ছেলে আল আমিন হোসেন, নুরে গাজীর ছেলে আবুল কালাম গাজীগং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে।

গত ২৬ জুন উল্লেখিতরা আমার চেম্বাওে ঢুকে আমার ও আমার ছেলে এবং ভাইদের মারপিট করে গুরুতর আহত করে এবং চেম্বারে থাকা বিভিন্ন মালামালসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি।
আশরাফুল মল্লিক অভিযোগ করে বলেন, মামলা করায় উল্লেখিত ক্ষিপ্ত হয়ে ২৮ জুন রাতে আমার চেম্বারে আবারো হামলা চালায়। সে সময় চেম্বারে থাকা আলীপুর এলাকার ঠিকাদার সিদ্দিক ঢালীসহ তার শ্রমিকদের মার্কেট তৈরির বিভিন্ন মালামালসহ আনুমানিক ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে। এঘটনায় আলীপুর এলাকার সিদ্দিক ঢালী বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাদেও বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। এতে আরো ক্ষিপ্ত হয়ে মোকাররম হোসেন গংরা গত ২৬ আগষ্ট আমার চেম্বারে আগুন লাগিয়ে দেয়। এসময় চেম্বারের থাকা আমার ভগ্নিপতি রুহুল আমীন কোন রকমে প্রাণে রক্ষা পেলেও চেম্বারে থাকা জরুরী কাগজপত্র, সরঞ্জাম, ঔষধপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। অথচ উক্ত ঘটনাকে পুঁজি করে উল্লেখিত ব্যক্তিরা সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে একটি কাল্পনিক সংবাদ পরিবেশন করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, উক্ত সম্পত্তির ঘটনায় শ্যামনগর উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে কাগজপত্র পর্যালোচনা করে তিনি আমার পক্ষে প্রতিবেদন দেন।

এছাড়া সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী আলাউদ্দীন কাগজপত্র পর্যালোচনা করে আইনগত মতামত প্রদান করেন। এরপরও উল্লেখিত মোকাররমগং এর ভাড়াটিয়া বাহিনী আমাকে প্রকাশ্যে খুন জখমসহ বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। তাদের ভয়ে আমি চেম্বারে যেতেও পারছি না। এছাড়া আমার সন্তানদেরও হুমকি ধামকি প্রদর্শন করে আমাদেরকে দিশেহারা করে তুলেছে।

তিনি একজন গ্রাম্য হোমিও চিকিৎসক হিসেবে উল্লেখিত অবৈধদখলদার মোকাররম গংয়ের কবল থেকে তার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম