শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রেষ্ঠত্ব অব্যাহত শ্যামনগরের পাতাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পর্যায়ে নানা ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী পাতাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা।

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে পাতাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রধান হিসেবে (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ এস এম এ হান্নান। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন আলিম প্রথম বর্ষের মোঃ সায়ফুল্লাহ।

গত ২২ মে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিস বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করে।

১৯৪৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৮, ২০১৬, ২০১৮, ২০১৯, ২০২২ সালে শ্যামনগর উপজেলার মধ্যে এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান শ্রেষ্ঠ নির্বাচিত হন।

পাতাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এস এম এ হান্নান বলেন, ১৯৯৬ সালে যোগদানের পর পঞ্চম বারের মতো প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। আমার প্রতিষ্ঠানের পরিবেশ, লেখাপড়ার গুনগত মান, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ সব নিয়ে উপজেলার মধ্যে সেরা মাদ্রাসার স্বীকৃত পেয়েছে এবং এই দিয়ে তিন বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি। দুই বার এ প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। আগামীতে জেলা ও দেশ সেরা মাদ্রাসা হওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত