বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংকটকালীন সময়ে মানুষের সেবা দেওয়া সব থেকে বড় মানবতা : এমপি রবি

করোনা রোগীর চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি তদারকী করতে আকষ্মিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শণ করলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় আকষ্মিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালে যান। এসময় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর স্বজনদের সাথে বর্তমান চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন এবং করোনার টিকা সম্পর্কে খোঁজ-খবর নেন।

এসময় এমপি রবি বলেন, “জীবনের ঝুকি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। সেজন্য করোনা রোগীর চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকদেরকে আমি ধন্যবাদ জানায়। চিকিৎসা সেবার মান উন্নয়নে সকল চিকিৎকদের আরো বেশি আন্তরিক হতে হবে।

অক্সিজেন, আইসিইউ ও সিসিইউসহ সার্বিক বিষয়ে আরো বেশি সজাগ ও সতর্ক হয়ে নজরদারী বাড়ানোর পরামর্শ দেন এমপি রবি। সাতক্ষীরা জেলার দূর্ণাম হয় এমন কোন কিছু করা যাবেনা। আমি নিজ উদ্যোগে মাননীয স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য বিভাগের ডিজি ও সচিবকে বলেছি সাতক্ষীরা জেলার জন্য করোনার ভ্যাকসিন বাড়িয়ে দিতে। সংকটকালীন সময়ে মানুষের সেবা দেওয়া সব থেকে বড় মানবতা। আমি মহান আল্লাহর কাছে এই দোয়া করি আমরা যেন দ্রুত এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারি।

করোনা রোগীর চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি তদারকী করতে ও আকষ্মিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শণকালীন উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই খুদা, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমানসহ করোনা রোগীর চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল