শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বিআরটিএ

ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত ৬০ লাখ টাকার চেক বিতরণ ও হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী ২৫’) সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ঝিনাইদহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক এসব চেক বিতরণ করা হয়।

বিআরটিএ’র ঝিনাইদহ সার্কেল এর আয়োজনে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সহকারী পরিচালক, মোটরযান পরিদর্শক বৃন্দ, প্রেস ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্য সহ প্রমূখ।

জানা যায়, ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন ও আহত ৩ জনের পরিবারের মনোনীত সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবার ৫ লক্ষ টাকা ও আহত ২ জনের পরিবার পেলেন ১ লক্ষ টাকা করে এবং গুরুতর আহত ব্যক্তির ৩ লক্ষ টাকার চেক।

ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক বিআরটিএ, ঝিনাইদহ সার্কেলের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় বিআরটিএ কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে, তা ট্রাস্টিবোর্ডে যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগীতা মঞ্জুর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর