বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমাজে আদাব শিষ্টাচার, ভালোগুণের দুর্ভিক্ষ চলছে : শায়খ আহমাদুল্লাহ

সমাজে আদাব শিষ্টাচার, ভালোগুণের দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোর পুলেরহাটস্থ আদ-দীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনের প্রথম বক্তার বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের সমাজে ভালোগুণের দুর্ভিক্ষ চলছে। এর অন্যতম আদাব শিষ্টাচার। শিশু থেকে কিশোর, যুবক থেকে বৃদ্ধা পর্যন্ত শিষ্ঠাচাররের ভয়াবহ অভাব লক্ষ করছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি আমাদের স্বদেশে বাস্তবায়ন করতে একটি গুষ্ঠি এ কাজ করছে। তারা এই সমাজে লুকিয়ে থেকে ইসলামের কৃষ্টিকালচার মুছে দিতে শত সহস্র উদ্যোগ নিয়েছে। এখন আমাদের জরুরি হয়ে পড়েছে, কুরআন শিক্ষা ধারণ করে প্রচার করে প্রতিষ্ঠিত করা। এই শিক্ষা ঘরে বাইরে আইনে সংবিধানে সংসদে সর্বত্র বাস্তবায়ন করে ভিনদেশি পশ্চিমা সংস্কৃতির ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, ‘দেশে শব্দ সন্ত্রাস শুরু হয়েছে। যততত্র রাস্তায় হর্ণ বাজানো হচ্ছে। থার্টি ফার্স্ট নাইটের নামে ভিনদেশি সংস্কৃতিতে ঝুঁকে পড়েছে তরুণ সমাজ। এতো প্রচার প্রচারণা করে সর্তক করেও থার্টিফাস্ট নাইটে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিরা শব্দ সন্ত্রাসে মেতেছিলেন। শতশত মানুষের কষ্টের কারণ হয়েছে। ধর্ম হোক বা রাজনীতি, বিনোদন হোক আর আনন্দ হোক। আনন্দ বিনোদনের নামে কোন শব্দ সন্ত্রাস করে মানুষকে অতিষ্ট করা কোন সভ্য সমাজের কাজ হতে পারে না। তাই আমাদের ভিনদেশি অপসংস্কৃতি আমদানি করা থেকে বিরত থাকতে হবে এবং থামাতে সচেতন হতে হবে।

এদিকে শায়খ আহমাদুল্লাহ বক্তব্য পরে বক্তব্য শুরু করেন ড. মিজানুর রহমান আজহারী। দেশের জনপ্রিয় দুই ইসলামি স্কল্যারের আগমন উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে পুলেরহাট এলাকায়। সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে। দলে দলে মানুষের উপস্থিতি হতে শুরু কর মাহফিলের মাঠে। যানচলাচল বন্ধ রয়েছে যশোর সাতক্ষীরা, যশোর খুলনা মহাসড়কের যশোর অংশের। এ মাহফিলে চার দিনব্যাপী ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হচ্ছে। মেলায় ২২টি স্টল রয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য ‘কিডস জোন’ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা

লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদিবিস্তারিত পড়ুন

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। আজ সোমবার, ৮ জিলহজবিস্তারিত পড়ুন

  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা
  • হজযাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা দিল ধর্ম মন্ত্রণালয়
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত