বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার দেশের উন্নয়ন ও কৃষকদের কল্যাণে কাজ করছে: রুহুল হক এমপি

দেবহাটা প্রতিনিধি: সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার গরীব, অসহায় ও কৃষক বান্ধব সরকার। তিনি সর্বদা দেশের মানুষের জন্য কাজ করেন। যার ফলে বিগত দিনে ন্যায় এখন আর সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয় না।

এখন কৃষি উপকরণ দেওয়ার জন্য কৃষকদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। দেশের মানুষের জন্য কোথায় কি দরকার, কি করা লাগবে এটা নিয়ে ভাবতে থাকেন বর্তমান প্রধান মন্ত্রী। তারই হাত ধরে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় নতুন সড়ক, মেডিকেল কলেজ হাসপাতাল, ম্যাটর্স, ব্রিজ সহ নানামুখী উন্নয়ন বাস্তবায়ন হয়েছে।

প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে ধর্মীয় প্রচার ব্যবস্থা করা হয়েছে। যেখানে বিগত দিনের জোট সরকার মানুষকে ভুল তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। সেখানে শেখ হাসিনা দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করছে। গ্রামীণ পর্যায়ের মানুষদের এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বিশেষ করে সাতক্ষীরায় আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে, রেল লাইন হবে, ইপিজেট নির্মাণের জমি অধিগ্রহণ হয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই দেশের উন্নয়ন হবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। আর আর আমরা তার সহযোগী হিসাবে সাথে থেকে বাস্তবায়ন করছি।

তিনি আরো বলেন, সাতক্ষীরাকে এগিয়ে নিতে ভোমরা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কালিগঞ্জ বসন্তপুর নৌ বন্দর পুন:রায় চালু করা হবে। কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে। তাই সরকারের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আসুন সবাই মিলে এক সাথে কাজ করি। শুক্রবার (৫ জুলাই) উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি প্রণোদনার সার, বীজ, নারিকেলের চারা এবং এলজিইডির পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কৃষক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও কৃষকগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম।

এসময় ৮শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সারা প্রদান করা হয়। এছাড়া ২শ জনের মাঝে ৫টি করে উন্নত নারিকেলের চারা প্রদান করা হয়। একই সাথে ৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে
  • সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
  • বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের