শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার পতনের জন্য কাজ করছি: রেজা কিবরিয়া

গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, বর্তমান সরকার সবখানেই ষড়যন্ত্র করে। কিন্তু আমরা প্রকাশ্যে বলছি, আমরা এ সরকারের পতনের জন্য কাজ করছি। আগে ক্ষমতাচ্যুত ছিল ২৫ বছর। এবারের পর তারা ১২৫ বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনাসহ পাঁচদফা দাবিতে গণপরিষদ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগকে একবার ভোট দেওয়া যায়। বারবার ভুল করা যাবে না। আমরা একটি শ্বেতপত্র দেবো যে, তারা কীভাবে কত মানুষকে গুম, খুন হত্যা ও নির্যাতন করেছে। তারা এখনো ২ হাজার আলেমকে জেলখানায় নির্যাতন করছে। আমরা এমন একটা দেশ গঠন করবো যেটিকে নিয়ে সবাই গর্ব করবে। যেখানে কোনো বৈষম্য থাকবে না।

রেজা কিবরিয়া বলেন, এ সরকারকে রাখলে শুধু দেশের মানুষ বিপদে পড়বে। আর সময় নেই এ সরকারকে সরাতে হবে। আপনারা যদি ভাবেন আরও ছয় মাস, এক বছর রাখলে ক্ষতি কী? অনেক বড় বিপদ হবে। ১৪ বছর ধরে অদক্ষতা ও দুর্নীতি করে দেশের অনেক ক্ষতি করেছে। দেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হতে আর বেশিদিন বাকি নেই। সে রকম যদি হয়ে যায় তাহলে এ অবস্থা থেকে উত্তরণে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে। তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নিয়ে মিথ্যা কথা বলে, অবশ্য মিথ্যা কথা বলা মন্ত্রীদের অভ্যাস।

তিনি আরও বলেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন— সরকার জানতে চায়নি কারা টাকা পাচার করেছে। আসলে নামগুলো প্রকাশ পেলে তারাই বিপদে পড়বে। এ সরকার দেশটাকে কঠিন বিপদে ফেলে দিয়েছে। আমি মনেকরি, কয়েক মাসের মধ্যে সরকার পদত্যাগ করে সরে না গেলে আমরা কঠিন বিপদ থেকে বাঁচতে পারবো না।

সমাবেশে নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদ ও তাদের অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী