মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিফ হুইপ

সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান সংশোধনে অচিরেই কমিটি

সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের নিয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি শিগগিরই গঠন করা হবে। কমিটি কত সদস্যের হবে তা এখনো চূড়ান্ত নয়, তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকবেন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় আমরা এই কমিটি গঠন করতে আগ্রহী।

তিনি বলেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা-ই করি না কেন, তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা এই কমিটিতে থাকবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।

অন্যদিকে এই কমিটির গঠন নিয়ে ভিন্নমত পোষণ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তাদের দাবি, সংবিধানের মূল বিষয়গুলো শুধুমাত্র সংশোধনের মাধ্যমে সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন ব্যাপক সংস্কার।

বিরোধীদলের সংসদ সদস্যরা জানান, বর্তমানে যে প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হচ্ছে, তার পর্যাপ্ত আইনি ভিত্তি নেই। এ কারণে বিরোধীদল সংবিধান সংশোধন কমিটির পরিবর্তে ‘সংবিধান সংস্কার কমিটি’ গঠনের দাবি জানাচ্ছে।

এছাড়া বিরোধীদলীয় নেতার আগের দিনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি