বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে: জনপ্রশাসন সচিব

সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব একথা জানান।

তিনি বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো, দণ্ডটা কী হবে, তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। নেগেটিভিটি না বললে পজিটিভি জিনিস আসবে না। জমা না দিলেও যা, তা যদি হয়, তাহলে আমি জমা দেবো কেন? জমা না দিলে খবর আছে, সোজা কথা। আইনানুগ খবর আছে। খবরটা কি সেটা যখন চিঠি (ফরম) দেবো তখন বলে দেবো।

সিনিয়র সচিব বলেন, এতদিন তো অনেক কথা শুনেছেন, জিরো টলারেন্স, হাতি-ঘোড়া। এসব শুনে আমার লাভ নেই, আমি বলতেও চাই না। আমাদের জনস্বার্থে দুটি এজেন্ডা- একটি হলো রাষ্ট্র আর একটা জনগণ, যা করার যেখানে যেটা করার আমরা করতে পিছপা হবো না। আমাদের কোনো পাওয়ার রিসার্চ করতে হবে না। বিধি মোতাবেক কাজ করবো, সাহসের সঙ্গে কাজ করবো।

গড়ে ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন জানিয়ে সচিব বলেন, আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে, যারা কর দেন। কিন্তু, দেখা গেছে চতুর্থ শ্রেণির কর্মচারী পিয়ন অথবা ড্রাইভার…৪০০ কোটি টাকা বা ৯ কোটি টাকা এরকম তো পাওয়া যাচ্ছে। এজন্য মডার্ন ও আপডেটেড ওয়েতে যাতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে, সেজন্যই কাজটা শুরু করেছি। এর মূল মেসেজটা গতকাল দেওয়া হয়েছে।

তিনি বলেন, কিন্তু প্রশ্ন হলো কবে-কে কোথায়, কীভাবে এ হিসাব দেবে? এজন্য দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিতে এনবিআরের একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একজন প্রতিনিধি রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অণুবিভাগের অতিরিক্ত সচিব এই কমিটির সদস্য সচিব থাকবেন।

এখন সম্পত্তির হিসাব দিতে পাঁচ রকমের ফরম রয়েছে। ‌কমিটি একটা ফরমেট রেডি করবে। যাতে মানুষের প্রশ্ন করতে না হয়, বুঝতে সমস্যা না হয় বলেও জানিয়েছেন সচিব।

তিনি বলেন, সবাইকে সম্পদের হিসাব দিতে হবে। জিরো সম্পদ থাকলেও হিসাব দিতে হবে। সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধে এটি প্রথম কাজ হবে কি না বলেন? এটা একটা মেসেজ। শুধু ব্যাংক হিসাব নয়, জমি-জমা সঞ্চয়পত্র কোথায় কী আছে সব হিসাব দিতে হবে। সম্পদের হিসাব দিলে আমরা মনে করি দুর্নীতি কমে আসবে।

কমিটি আগামী সাতদিনের মধ্যে একটি ফরমেট তৈরি করবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ফরমটি হবে বাংলায়। এটি এক পাতার মধ্যে থাকবে। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি এবং অন্য সম্পত্তি- এভাবে ফরমে থাকবে। এরপর আমরা বলে দেবো সব মন্ত্রণালয় এবং বিভাগে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে সম্পদের হিসাব জমা দেবে। মূলত আগামী ১৫ দিনের মধ্যে এটি ফাংশনাল হবে। এ সময়ের মধ্যে আমরা ফরমগুলো অফিসে অফিসে পৌঁছে দেবো। আমরা তখন বলে দেবো কোন তারিখের মধ্যে হিসাব দাখিল করতে হবে।

মোখলেস উর রহমান বলেন, এই সূত্রে একটা কথা বলি, সরকার তো বহুবার পরিবর্তন হয়েছে এভাবে কেউ পালায়? বায়তুল মোকাররমের খতিব কেন পালাবেন? উনিও তো পালিয়েছেন। আমার ব্যাচমেট যারা অবসরের পর সংসদ সদস্য হয়েছিলেন, তারাও পালিয়েছে। আমি জানি না আপনাদের কাছে কি মেসেজ।

সিনিয়র সচিব বলেন, এই উদ্যোগ (সম্পদের হিসাব) নেওয়ার কারণে এরইমধ্যে অনেকের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, এতদিন দেওয়া লাগেনি কিংবা নামে একটা দিতাম খবর নাই। এবার এটা কাজ করবে। দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে। তারা এটা বিবেচনা করবে যে কার সম্পদ বিবরণীর জন্য কাকে তলব করতে হবে।

ডিসিদের ফিট লিস্ট প্রণয়নের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, যে জায়গাগুলো (২৫ জেলা) থেকে ডিসিদের প্রত্যাহার করা হয়েছে সেখানে এক সপ্তাহের মধ্যে নতুন করে ডিসি পদায়ন করা হবে।

উপদেষ্টাদের হিসাব দিতে হবে কি না এ বিষয়ে তিনি বলেন, এ টু জেড হিসাব দিতে হবে। আমাকে দিয়ে শুরু হবে, আমার যে সম্পদ আমার একটা লোনের গাড়ি ছাড়া আর কিছু নেই। সরকারি বেতন খায় এমন সবাইকে হিসাব দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিওবিস্তারিত পড়ুন

ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি রহমানেল মাছউদ

সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত
  • ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে
  • আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
  • পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
  • পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • হঠাৎ ঢাকায় পিটার হাস