সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে


দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে সোমবার (১২ ডিসেম্বর) ভর্তির লটারি হবে। দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হবে লটারি। এসময় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
লটারি শেষে স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে ফল।
এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি হওয়ার কথা ছিল। কিন্তু তা পরিবর্তন করে ১২ ডিসেম্বর করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এদিকে বেসরকারি স্কুলগুলোর (মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়) লটারি হবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর)। এদিনে বিকেল ৩টা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে লটারি।
যেভাবে ফল দেখা যাবে
প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।
যেমন- GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
সারাদেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬ টি। আর সরকারি ৪০৫টি স্কুলে রয়েছে ৮০ হাজার ৯১ আসন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন


