মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সশরীরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু

করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ রোববার থেকে এ পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী।

তিনি জানান, বিভিন্ন ব্যাচের দুটি করে সেমিস্টারের ক্লাস অনলাইনে হলেও ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও স্বাভাবিকভাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘করোনা মহামারি মোকাবিলা করতে বিশ্ববিদ্যালয়ের নেওয়া পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা একসঙ্গে শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, পরিসংখ্যান, আইসিটি, ইংরেজি ও লোক প্রশাসন বিভাগের চূড়ান্ত (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা শুরু হয়েছে।’

পরীক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য পরীক্ষার সময়সূচী অনুযায়ী আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘আজ পরীক্ষার্থীদের জন্য চারটি বাস চলাচল করবে। প্রয়োজনে পর্যায়ক্রমে বাস আরও বাড়ানো হবে।’

এ সময়ে শুধুমাত্র পরীক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের বাসে যাতায়াত না করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

দেশে করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৩ জুন বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে দিক নির্দেশনা আসে। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত।

এর আগে শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার তুললে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী আশ্বাস দেন, সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে সবার আগে পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি।

একই রকম সংবাদ সমূহ

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ICT কোচিংবিস্তারিত পড়ুন

শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

বিশ্বমানের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)বিস্তারিত পড়ুন

  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী