রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান পলাশ

শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা: ডাক্তার মোঃ মাহমুদুল হাসান পলাশ খুলনা বিভাগেই একমাত্র স্পাইন সার্জন তিনি দক্ষতা, সততা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

সাতক্ষীরা জেলার কলারোয়ার মাটির সন্তান এই চিকিৎসক বর্তমানে খুলনার পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগেও দায়িত্ব পালন করে সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ডা. পলাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (NITOR) থেকে MS (Ortho Surgery) ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি বিশেষায়িত চিকিৎসা দক্ষতা অর্জন করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন—সিঙ্গাপুরে AO Spine Fellowship, দক্ষিণ কোরিয়ায় Endoscopic Spine Fellowship, এবং আরও বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করে আধুনিক স্পাইন সার্জারিতে আন্তর্জাতিক মানের দক্ষতা গড়ে তুলেছেন। তিনি American College of Surgeons (FACS) ডিগ্রিধারী একজন সম্মানিত সার্জনও।

চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা, স্পাইন সার্জারির আধুনিকায়ন, এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে ডা. পলাশের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু চিকিৎসাবিদ ও গবেষণা সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি সাতক্ষীরা জেলায় পরিবহন শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছেন। পাশাপাশি ভবিষ্যতে অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জারিতে আরও উন্নত সেবা এবং গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থায় অবদান রেখে যেতে চান।

দীর্ঘদিন ধরেই স্পাইন সার্জারিকে আধুনিক পদ্ধতিতে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাওয়া এই তরুণ চিকিৎসক তার কর্মদক্ষতা, মানবিকতা এবং চিকিৎসাবিজ্ঞানে নিষ্ঠার কারণে সমগ্র চিকিৎসা অঙ্গনে এক উজ্জ্বল ও প্রতিশ্রুতিশীল নাম হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন

রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার

রংপুর নগরীতে তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও ছেলে-মেয়েসহবিস্তারিত পড়ুন

  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী