বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার ভূমিকা রাখার অঙ্গীকার করলেন সাতক্ষীরার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ

স্টাফ রিপোর্টার:
‘সংঘাত নয়,সম্প্রীতির বাংলাদেশ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজন ২৩-২৫ সেপ্টেম্বর ২০২৪ ম্যান গ্রোপ সভাকক্ষে ৩দিন ব্যপি তরুণ নেতৃত্ব বিকাশ বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার ভূমিকা রাখার অঙ্গীকার করলেন সাতক্ষীরার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ। প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর পিএফজিরএর সমন্বয়ক অধ্যক্ষ (অব.)পবিত্র মোহন দাশ। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের তুহিন আফসারি, এস.এম রাজু জবেদ ও মনিরুজ্জামান। যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করে একটি উদার,অসস্প্রদায়িক,বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানিবক সমাজ ও রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায়
সাতক্ষীরা সদরের ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজ)’র সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের প্রশিক্ষণে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয় তার মধ্যে পরিচয়, সংস্কৃতি,অনুমানের ক্ষমতা, নাগরিকত্ব, কমিনিটি ও কাঠামো ব্যবস্থা গণতন্ত্র,দ্বন্ধ, সহিংসতা ও শান্তি, নেতৃত্ব, সংলাপ, যোগাযোগ ও শ্রবণ, সমেবত প্রত্যাশা-কেমন বাংলাদেশ চাই, কমিনিটর সম্পৃক্ততা, সামাজিক উদ্যোগ পরিকল্পনা ও সেফ গার্ডিনিং। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর পিএফজিরএর সমন্বয়ক অধ্যক্ষ (অব.)পবিত্র মোহন দাশ।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন সামাজিক কর্মপরিকল্পনা গ্রহণ করেন। প্রশিক্ষণে মোট ২০ জন ইয়ুথ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংগ্রণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল