রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে: তথ্য উপদেষ্টা

অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিস্তৃতির প্রেক্ষাপটে সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দ্রুত একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা তো এখন একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি। খুব সহজে মিডিয়া অনেকে চালু করছেন, অনলাইন বেসড। সেখানে কখনো কখনো তারা এই সমস্যা ফেস করেন। এটা আপনারাও (সাংবাদিকরা) নিশ্চয় স্বীকার করবেন, নীতিমালার একটা অভাব আছে।’

তিনি বলেন, ‘সাংবাদিকদের একটা এক্সপেক্টেশন হলো, সাংবাদিক হওয়ার জন্য কী কী একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অব কন্ডাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন। সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করব। এটা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং ভবিষ্যতেও সে আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দায়িত্বে থাকতে চায়। তথ্য গোপন করার যে প্রবণতা আপনারা আগে দেখেছেন, যুক্তি বলে যে- সরকার এটা করতে যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের একটা তথ্য কমিশন আছে। আমরা এটা এখনো নতুন করে গঠন করিনি, খুব দ্রুত করব। তথ্য কমিশনও আগে ঠিকঠাক মত কাজ করতে পারেনি। যেখানে যেখানে সমস্যা থাকে, সেটার জন্য একটা কমিশন যেহেতু হবে, আমরা সেটাকে স্বাধীনভাবেই কাজ করতে দেব, তারা বাকিটা ডিল করতে পারবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের ডিসি মহোদয়রা সবকিছু মিলে একটা বেটার প্রকল্প (খোলা ইনফরমেশনের জায়গা) আমরা অলরেডি নিয়েছি। সেটার আওতায় আমরা এই কাজগুলো করে যাব। ওটার সাথে আমাদের জেলা পর্যায়ের যে তথ্যের ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটাকে আমরা ইন্টিগ্রেট করে ফেলব।’

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকেবিস্তারিত পড়ুন

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী