বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‌‌জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ সাংবাদিকদের নেওয়া লাগবে না। এই পাস শুধু যারা জরুরি কাজে বাইরে বের হবেন তাদের নিতে হবে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য অফিসিয়াল কিংবা জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ নেওয়া লাগবে। তবে এ ক্ষেত্রে সাংবাদিকদের এই পাস নেওয়া লাগবে না।

তিনি আরও বলেন, সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নেবেন। কোনো ধরনের রাস্তাঘাটে আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবে না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে এই ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর প্রথম এক ঘণ্টায় ১ লাখ ২৫ হাজার মানুষ ‘মুভমেন্ট পাস’র জন্য আবেদন করেন। অর্থাৎ প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

জিডি ও মামলা করার সময় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না তাই দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ধর্ষণের ঘটনা বা পরিসংখ্যান বৃদ্ধির পেছনের মূল কারণবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তথ্য উপদেষ্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
  • খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
  • জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড
  • ‘হাসানুল হক ইনুর রায়ে মোটেই সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ, আপিল হবে’ : চিফ প্রসিকিউটর
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম মানছে না
  • সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
  • গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ
  • রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় জানালেন মেজর হাফিজ
  • বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী
  • চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী