শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকদের সাথে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশকের মতবিনিময়

মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার একঝাক তরুণ সংবাদকর্মীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ ও তথ্য বহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এবং শান্তিময় সমাজ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাতক্ষীরার গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে লেখনির মাধ্যমে আমাদের ফুটিয়ে তুলতে হবে। নির্যাতীত, নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের পাশে থেকে সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠার মিছিলে দৈনিক সাতক্ষীরার সকাল কাজ করবে। অসত্যের শিকল ছেড়ার লড়াইয়ে দৈনিক সাতক্ষীরার সকাল তার অঙ্গীকারে অটুট থাকবে। দৈনিক সাতক্ষীরার সকাল হবে গণমানুষের পত্রিকা। পাঠকই হবে পত্রিকার প্রাণ। আলোকিত মানুষের খোঁজে দৈনিক সাতক্ষীরার সকালের চোখ থাকবে সর্বত্র। তৃণমূল মানুষের দু:খ, কষ্ট, আনন্দ-বেদনা, হাসি-কান্না, মান-অভিমানের প্রতিচ্ছবি যেন পত্রিকার পাতায় ফুটে ওঠে সেই চেষ্টা থাকবে নিরন্তর। মাদক-সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি যেকোন ধরণের সহিংতার সাথে আমরা কখনো আপোষ করবো না।

তিনি আরো বলেন সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে অপসাংবাদিকতা ছড়িয়ে পড়েছে। সাংবাদিকতার মতো এই মহান পেশাকে কলুষিত করতে অপসাংবাদিতার দৌরাত্ম্য সমাজে ছড়িয়ে পড়েছে। অপসাংবাদিকতা রুখতে সকলকে দক্ষতার সাথে কাজ করতে হবে। সাতক্ষীরার বঞ্চিত মানুষের কল্যানে “দৈনিক সাতক্ষীরার সকাল” কাজ করবে। বস্তুনিষ্ঠ ও তথ্য বহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাতক্ষীরার সকাল প্রকাশিত হবে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে এই সমাজকে পরিবর্তন করতে হবে।

দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার আয়োজনে শনিবার (৩রা সেপ্টেম্বর) সকাল ১১টায় ইটাগাছায় পত্রিকা অফিসে বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের সাথে সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশকের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক আলতাফ হোসেন বাবুর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ডা. মহিদার রহমান, সাধারণ সম্পাদক কেএম আনিছুর রহমান, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তালার সেলিম হায়দার, তাপস সরকার, পাইকগাছার নজরুল ইসলাম, দেবহাটার এসএম নাসির উদ্দীন, অহিদুজ্জামান, রফিকুল ইসলাম, পাটকেলঘাটার এসএম মজনু, আশাশুনির শেখ বাদশা, শ্যামনরের এএফএম মাসুদ হাসান, বিলাল হোসেন, কালিগঞ্জের মীর জাহাঙ্গীর হোসেন, বাবলা আহমেদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি