বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীর সদর আসনের নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবুকে ফুলেল শুভেচ্ছায় বরণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীর-২ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান বাবু মানুষের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে মো: আসাদুজ্জামান বাবু দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নিজ নির্বাচনী এলাকায় পৌছানোর সময় পাটকেলঘাটা কুমিরা এলাকায় সাতক্ষীরা সদরের দলীয় হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। মঙ্গলবার হেমন্তের বিকেলে প্রায় আড়াই হাজার মোটরসাইকেলে পাঁচ সহ¯্রাধিক মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করতে হাজির হন পাটকেলঘাটায়। কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আসাদুজ্জামান বাবুকে নৌকা প্রতীক প্রদান করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সকল নেতা-কর্মী, পৌরসভার সকল ওয়ার্ডের নেতা-কর্মীরা এসময় বিভিন্ন যানবাহনের মাধ্যমে হাজির হন পাটকেলঘাটার কুমিরা এলাকায়। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা প্রিয় নেতার আগমনের প্রতীক্ষায় ছিলেন আওয়ামী লীগ, যুব লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসময় বরণ উৎসবে মেতে ওঠেন। কুমিরা থেকে জনতার বহর নিয়ে সাতক্ষীরা সদর আসনের নৌকার মাঝি আসাদুজ্জামান বাবু মিলিত হন শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সবুজ চত্ত¡রে। এসময় পুষ্প বৃষ্টি আর ফুলে ফুলে ভরে যায় নৌকার মাঝি আসাদুজ্জামান বাবুর বহণকারী হুডখোলা কার। নৌকার মাঝি আসাদুজ্জামান বাবু জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অতীতের সকল দ্বিধা-দ্বন্দ, মান-অভিমান ভুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং নৌকা প্রতীকের কর্মী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান অসলে, যুগ্ম সম্পাদক এনসান বাহার বুলবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাশেদুজ্জামান রাশি, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নিলিপ কুমার মল্লিক, প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক মমিনুর রহমান, ইউপি মেম্বর কোরবান আলী, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আহমাদুল কবির বাবু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা, আ.লীগ নেতা মনিরুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইদ্রিস আলী বাবুসহ ঝাউডাঙ্গা, লাবসা, বল্লি, ফিংড়ী, ধুলিহর, ব্রহ্মরাজপুর, আলীপুর, শিবপুর, আগরদাড়ি, বাঁশদহা, কুশখালি, বৈকারী, ঘোনা, সাতক্ষীরা পৌর সভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা