বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আমাকে সমৃদ্ধ করেছে : বিদায়ী জেলা প্রশাসক মোস্তফা কামাল

সাতক্ষীরার বিদায়ী জেলা প্রশাসক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি এস এম মোস্তফা কামাল বলেছেন, সাতক্ষীরা আমাকে সমৃদ্ধ করেছে। আমার মেধা আমার মেধা, জ্ঞান, সৃজনশীলতাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছি সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে। এজন্য সাতক্ষীরাকে ককনও ভোলা যাবেনা। অনেক প্রতিকুলতাকে পাশে ফেলে সাতক্ষীরায় আমার কর্মকালকে পুরোটা কাজে লাগানোর চেষ্ঠা করেছি। একটি দিনও নষ্ট। সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নের স্বার্থে কখনও কখনও কঠোর হয়েছি। এজন্য কিছু ব্যক্তি বা গোষ্টি আমাকে নিয়ে নানা সমালোচনা করেছে। আমি সেগুলিকে পাত্তা না দিয়ে আমার লক্ষে আমি কাজ করেছি।

রোববার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাতক্ষীরার অপরুপ সৌদর্যের লীলাভুমি। এখানকার ৩২ মাসের কর্মজীবন আমার জীবনের স্মরনীয় সময়। এখানকার বৃষ্টি, শীত, গৃষ্ম, শরৎ আমার শরীরে মেখে গিয়েছে। মহিত করেছে এখানকার প্রাকৃতিক পরিবেশ। সাতক্ষীরার মাছ, হিমসাগর আম, কুল এগুলিকে কখনও ভুলতে পারবো না। সুন্দরবনের অপরুপ সৌদর্য্য আমার হৃদয় ছুঁয়ে দিয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে প্রগতিশীল চেতনা ও মননশীলতা জাগ্রত করতে জেলায় চারটি বই মেলা, সাপ্তাহিক সাহিত্য আড্ডা, স্যোশাল মিডিয়া ব্যবহার করে কবিতা চর্চাসহ নানামূখী কর্মসুচি বাস্তবায়ন পালন করেছি। সাতক্ষীরার গনশুনানী দেশের মধ্যে সাতক্ষীরাকে অনন্যউচ্চতায় নিয়ে গেছে। এখান থেকে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. তানজিল্লুুর রহমান, এনডিসি মো. আজহার আলী, নির্বাহী ম্যজিস্ট্রেট মো. যুবায়ের হোসেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ও মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারি সম্পাদক হাফিজুল আল-মাহমুদ রিটু, অর্থ সম্পাদক আলহাজ্জ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য আলহাজ্জ আব্দুল খালেক, ডা. মিজানুর রহমান, আলহাজ্জ ডা. একরামুল হক, জুলফিকার হায়দার সাগর, ফজর আলী, আজহারুল ইসলাম পুটু, আহাজউদ্দীন সুমন প্রমূখ।

বিদায়ী জেলা প্রশাসক সাতক্ষীরাকে তার দ্বিতীয় মাতৃভুমি উল্লেখ করে বলেন, বাকী জীবন যতদিন বাঁচবো শরীর সুস্থ থাকলে প্রতিবছর একবার খানবাহাদুর আহছানউল্লা’র স্মৃতি বিজড়িত নলতা ওরছ শরীফে থেকে ঘুরে যাবো। সাতক্ষীরায় কর্মকালীন সময়ে তার পিতাকে হারিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আব্বা বেঁচে থাকলে আমার বিদায় অনুষ্ঠানে আজ পাশে থাকতেন’।

তিনি বলেন, সাতক্ষীরার মানুষের জন্য আমার দুয়ার আজীবন উন্মুক্ত থাকবে। সাতক্ষীরার যে কোনো ভাল কাজে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল