রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহ আলম সভাপতি, ইমদাদুল সম্পাদক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় সাড়ে তিন বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনেরর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন।

নির্বাচন কমিশন জানায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৫২ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম অ্যাডভোকেট আব্দুস সাত্তার ২৫৪ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে অ্যাডভোকেট এম আবু বকর ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ ৬৫ ভোট, অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম ১৪১ ভোট ও অ্যাডভোকেট এমএ মোশাররফ হোসেন সিদ্দিকী ২৭ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট আকবর আলী ১০৪ ভোট, অ্যাডভোকেট মোল্যা মো.আব্দুস সোবহান মুকুল ৪৮ ভোট, অ্যাডভোকেট ওসমান গনি ৪২ ভোট, অ্যাডভোকেট মোঃ তোজাম্মেল হোসেন তোজাম ১১৬ ভোট ও অ্যাডভোকেট আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ ৯০ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট
মো. কামরুজ্জামান ভূট্টো ২১৪ ভোট ও অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান ৯২ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মো. ইউনুস আলী(২) ৪৫ ভোট, অ্যাডভোকেট মো. জহুরুল হক ১৫৬ ভোট ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (৩) ১২৯ ভোট পেয়েছেন।

সহ সম্পাদক (লাইব্রেরি বিষয়ক) পদে অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পী ২২২ ভোট পান।

সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট মো. শাহেদুজ্জামান শাহেদ ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম (২) ২০৩ ভোট ও অ্যাডভোকেট মো. আব্দুল জলিল(৩) ৮৪ ভোট পেয়েছেন।

নির্বাহী সদস্যের তিন পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু ২৬৬ ভোট, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ ২৩২ ভোট ও অ্যাডভোকেট মো. সাইদুজ্জামান জিকো ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে একই পদে অ্যাডভোকেট আবু তালেব ১৫০ ভোট, অ্যাডভোকেট মোঃ আব্দুর রাশেদ ১৪৩ ভোট, অ্যাডভোকেট শেখ রাশীদুজ্জামান সুমন ১৬৮ ভোট, অ্যাডভোকেট লুৎফুন্নেছা রুবি ১৬৩ ভোট ও অ্যাডভোকেট শামীম জাহান রুবেল ১৪১ ভোট পেয়েছেন।

এ দিকে সহ সম্পাদক (মহিলা বিষয়ক) পদে অন্য কোন প্রার্থী না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুলতানা পারভীন শিখা।

গুরুত্বপূর্ণ এ নির্বাচনে অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন ছাড়াও অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি, অ্যাডভোকেট তারক কুমার মিত্র, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট এসএম মশিয়ার রহমান ও অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি

মোটরসাইকেলের পেছনের ডিজিটাল প্লেটের পাশাপাশি এখন সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক করেছেবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান (জাইমা রহমান) একজন আইনজীবী এবং জাতিসংঘের একজন আইনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম
  • ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার