বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট

‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) বেলা ১২টায় জেলা পরিষদের সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সঞ্চালনায় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ মো. আল-ফেরদাউস আলফা, ডালিম কুমার ঘরামী, ওবায়দুর রহমান লাল্টু, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, রোজিনা পারভীন, মো. মহিতুর রহমান, এম.এ হাকিম, কাজী নজরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. মতিয়ার রহমান, মো. নুরুজ্জামান, গোলাম মোস্তফা মুকুল ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার ৪৬ টাকা ৮০ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয় এবং ২০২১-২০২২ অর্থবছরের ২৮ কোটি ৩৯ লক্ষ ৮শ’২৯ টাকা ১৫ পয়সার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়।
সাম্ভব্য আয় ধরা হয়েছে ৭ কোটি ১৬ লক্ষ টাকা এবং সাম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৬ লক্ষ টাকা।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভায় পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল