শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফিরোজ হোসেন,সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক মো. বাবলুর রহমান, কার্যকরী সদস্য এ্যাড. নাজমুল হুদা নাহিদ, সদস্য এ্যাড. মুক্তার হোসেন টুুকু, তারেক বিন হায়দার রাজন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য অতিরিক্ত পিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ, যথা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান, ,প্রভাষক মঈনুল ইসলাম সরদার জাকির বাবু, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, ইমরান হোসেন, বশির আহমেদ প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও পৌর যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুব দ্রুত সময়ের মধ্যে উপজেলা, পৌর
ইউনিয়নসহ সকল শাখার সম্মেলন শেষ করার পরামর্শ দিয়েছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স. ম. আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এস এম মারুফ তানভীর হুসাইন সুজন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতেবিস্তারিত পড়ুন

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছেবিস্তারিত পড়ুন

  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
  • ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই : জামায়াত আমির
  • ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী
  • রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে: এম এ মুহিত
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু