শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ডিবি গার্লস স্কুলে ঐতিহাসিক ৭মার্চ পালন

যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭মার্চ।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের আত্মার শান্তি কামনা করে নীরব প্রার্থনা করা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। আবৃত্তি, দেশাত্মবোধ সংগীত, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ বাঙালির প্রেরণার বীজমন্ত্র

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় শিক্ষক-কর্মচারীদের উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, আজহারুল ইসলাম, গীতা রাণী সাহা, খালেদা খাতুন, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারিহা আফরিন, কমলিকা ঘোষ, দীপ্তি মন্ডল, ঝিলিক সরকার, ফারজানা ফায়িজা, তাসনিয়া সুলতানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামে ৭মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ বাঙালির প্রেরণার বীজমন্ত্র। অন্যায়, অত্যাচার, অনিয়ম, দুর্নীতি, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুরন্ত সাহসের নাম ৭মার্চের ভাষণ। বাঙালির সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত করে এ ভাষণ যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সকল অশুভ শক্তি আর অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি ও সাহস যোগাবে ঐতিহাসিক এ ভাষণ।’

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর