বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পলিটেকনিকে এসপিআই রিইউনিয়ন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে এলামনাই এসোসিয়েশন অব সাতক্ষীরা পলিটেকনিক কর্তৃক আয়োজিত এসপিআই পুনর্মিলনী: ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ আয়োজন করা হয়।

প্রাক্তন শিক্ষার্থী ও আহবায়ক প্রকৌশলী মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব জাবির বিন মাহফুজ। এসময় স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ২০০৪-০৫ সেশনের ১ম ব্যাচের কম্পিউটার টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থী অসীম ঘরামীসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌ: জি.এম. আজিজুর রহমান, বিশেষ অতিথি ড. এম.এম. নাজমুল হক, জনাব সিদ্দিক আলী, গৌতম কুমার বিশ্বাস এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. হাবিবুল্লাহ গাজী, শেখ মো. গোলাম রাব্বানী প্রমুখ। দিনব্যাপী এই আয়োজনে ৪০০ জন প্রাক্তন শিক্ষার্থীদের ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

হৃদয়ে এস.পি.আই নামে একটি স্মরণিকার মোড়ক উম্মেচন করা হয়। স্মরণিকাটি সম্পাদনা করেন ২০০৫-০৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী মোঃ শাহরিয়ার কবির ও সহ-সম্পাদক প্রকৌ. মোঃ মনিরুল ইসলাম (মনি), সম্পাদনা পরিষদে ছিলেন পার্থ সরকার, কাজী মোস্তফা ইমরান, মোখলেছুর রহমান, মোঃ খালিদ হোসেন ও বাদশা আলম।

সভাপতি ও আহবায়ক প্রকৌশলী মো: আলমগীর হোসেন তার বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী, যারা স্পন্সর করেছেন এবং সর্বোপরি এই অনুষ্ঠান সফল করতে যারা ভূমিকা রেখেছেন তাদের ভূয়সী প্রশংসা করেন এবং চিরকৃতজ্ঞতা স্বীকার করেন। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী পথিক নবী ও রক্সি।

সবশেষ লটারী খেলা অনুষ্ঠিত হয় যেখানে ল্যাপটপসহ ৩০ টি পুরুষ্কার ছিলো।পাশাপাশি প্রোগ্রামটি সফল করতে যারা অবদান রেখেছেন তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল