বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ বছর পূর্তি পুনর্মিলনী

এস এম আশরাফুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ বছর পূর্তি উপলক্ষে (০২ এপ্রিল) ২০২৫ তারিখে এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“এসো স্মৃতির সন্ধ্যানে, মিলি প্রীতির বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুনাক সভানেত্রী ডাঃ রোকেয়া আখতার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাশিদ হাসান খান, প্রধান শিক্ষক, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, আমেনা খাতুন, প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী মাসুদুর রহমান, আনোয়ার হোসেন, এস এম আশরাফুল ইসলাম, হালিম হাজারী বাবু, আরিফুজ্জামান আকাশ, রাশেদুল আলম রনি, রাজিয়া সুলতানা তন্দ্রা, আরেফা নাজনীন, শাম্মী, বেনজির, মুজাহিদুল হকসহ অন্যান্য প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা একত্রে মিলিত হয়ে একটি বর্ন্যাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পরে আলোচনা সভার মধ্যে অনুষ্ঠানের সূচনা হয়ে দিনব্যাপী নানান কর্মসূচীতে শৈশবের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের অসংখ্য অর্জন ও সাফল্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।

একই রকম সংবাদ সমূহ

আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশেবিস্তারিত পড়ুন

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ বলে জানিয়েছেন করেছেনবিস্তারিত পড়ুন

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
  • নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত
  • এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী
  • অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের
  • আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
  • এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত
  • পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন