বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর নির্বাচন : প্রথম দিনে মনোনয়নপত্র জমা দিলেন ১৭ প্রার্থী

আগামী ১৪-ই ফেব্রæয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

সাতক্ষীরা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর।

প্রথম দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছে ১৭ জন প্রার্থী। সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪জন।

তবে প্রথম দিনে মেয়র পদে কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি। প্রথম দিনে সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে ০১নং ওয়ার্ডে সেলিনা আক্তার, ০২নং ওয়ার্ডে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সৈয়দ মাহমুদ পাপা, ০৪নং ওয়ার্ডে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শেখ মাহমুদ হাসান, ০৫নং ওয়ার্ডে মো. আবু সাঈদ, মো. আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল মালেক, ০৬নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম ও শেখ মারুফ আহমেদ, ০৮নং ওয়ার্ডে মো. মনিরুজ্জামান মনির, ০৯নং ওয়ার্ডে শেখ শফিক উদ দৌলা সাগর, মো. জিল্লুর রহমান ও এম.এ রাজ্জাক। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ০১,০২ ও ০৩ ওয়ার্ডে নুর জাহান বেগম, ০৪,০৫ ও ০৬নং ওয়ার্ডে অনিমা রানী মন্ডল, ০৭,০৮ ও ০৯নং ওয়ার্ডে ফারহা দীবা খান সাথী ও রুবিনা জামান খান চৌধুরী।

তবে মেয়র পদে কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি।

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭/০১/২০২১, মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯/০১/২০২১ তারিখ, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬/০১/২০২১ তারিখ এবং ভোট গ্রহণ আগামী ১৪-ই ফেব্রুয়ারি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ