সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন নিয়ে গড়িমাসি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডেও কাটিয়া গদাইবিল এলাকার স্থায়ী বাসিন্দা মৃতঃ ইনতাজ আলী ছেলে মোঃ আব্দুস সালাম সরদার সাব কোবলা, হেবা সহ ওয়ারেশ সূত্রে প্রাপ্য হইয়া ১০১ কাটিয়া মৌজারএস.এ ১২০২ খতিয়ানের এস.এ দাগ ৯৬৬ এবংআর.এস ২৬২৫ নং খতিয়ানে ৭০৮৯, ৭০৯৩ দুই দাগে মোট ১০ শতক জমি শান্তিপূর্ন ভাবে দীর্ঘ যুগ ধরিয়া ভোগ দখল করিয়া আসিতেছেন।

এলাকাবাসী জানান নিরীহ আঃ সালাম হত দরিদ্র ও কাটমিস্ত্রী। উক্ত কোবলা হেবা সহ পিতার ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হইয়া খাজনাদি পরিশোদ করিয়া শান্তিপূর্ন ভাবে ভোগদখল করিয়া স্ত্রী সন্তান নিয়ে বসবাস করিতে থাকিলে একই এলাকার সন্ত্রাসী, ভূমিদস্যু ক্যাডার বাহিনীর মৃতঃ মফেজ আলী পুত্র মন্তাজ আলী ও এর তিন সন্তান আনারুল, আক্তারুল, মনিরুলসহ আর ৪/৫ উক্ত তপশীল সম্পত্তিতে আঃ সালাম ও তার পরিবারকে চিরতরে উচ্ছেদ করিতে মাফিয়া বাহিনী নিয়ে জোবর দখলের পায়তারা করিতেছে।

এলাকাবাসী জানায়, বিজ্ঞ আদালতে ও থানায় আদেশ অমান্য করিয়া মন্তাজ বাহিনীর অস্ত্রের সহতায় পাকাস্থাপনা কাজ করিতে থাকে বিধায় আঃ সালাম পুনরায় গত ২৮/০৪/২৪ ইং তারিখে বিজ্ঞ আদালত অবহিত করায় বিজ্ঞ আদালত নালিশী সম্পত্তির আকৃতি প্রকৃতি পরিবর্তন না করা সহ নির্মান কাজ না করার নির্দেশ দেন।

অত্র মামলাটি গত ০৬/০৭/২০২৩ ইং তারিখে বিজ্ঞ আদালতে দাখিল হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) সদর ভূমি অফিসকে তদন্ত পূর্বক প্রতিবেদন ও ওসি সদর থানাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রদান করে। ধার্য্য তারিখে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিলের আদেশ প্রদান করিলেও পৌর ভূমি অফিসের নায়েব উক্ত মামলার তদন্ত কারী কর্মকর্তা মোস্তফা মনিরুজ্জামান দীর্ঘ ১০ মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল করেন নাই।

ভুক্তভোগী আঃ সালামের প্রতিবেশি আব্দুল বারী বলেন, নায়েব ৪/৫ বার করিয়া তদন্ত আসে বাদী সালামের কাছ থেকে টাকা নিয়ে পরবর্তীতে বিবাদীর নিকট থেকে বড় অংকের টাকার বিনিময়ে সুষ্ট তদন্ত না করিয়া বিবাদী গনের পক্ষে রির্পোট দিবেন বলিয়া জানান। নায়েব বাদীর নিকট আর ও টাকা দাবী করায় উক্ত মামলায় বাদী হত দরিদ্র ও কাঠমিস্ত্রি আঃ সালাম সরদার হতাশয়। কাটিয়ার আবু মুসা বলেন, আমি দির্ঘদিন আঃ সালামের দখলে আছে এখন অন্যরা দাবি করছে।

মামলার বাদী আঃ সালাম জানায় , আমার খরিদ ও পৈত্রিক সম্পত্তিতে আমি দীর্ঘ যুগ ধরিয়া পাকা বসত বাড়ী করিয়া ভোগ দখল করি। কিন্তু নায়েব বিবাদী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পায়তারা করিতেছে। আমার কাছ থেকে টাকা নিয়ে বিবাদিদের পক্ষে প্রতিবেদনের দেয়ার জন্য আমাকে ভয় দেখাচ্ছে। আমি এই নায়েবের কর্মকা-ের বিচার দাবি করছি।

সাতক্ষীরা সদর পৌর ভূমি অফিসের নায়েব মোস্তফা মনিরুজ্জামানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি কারোর কাছ থেকে কোন টাকা গ্রহন করিনি। তদন্ত করতে যেয়ে দেখি ওই জমি আঃ সালামের দখল নেই, খুব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন দিয়ে দেব।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক