রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভা কর্মচারীদের বকেয়াসহ নিয়মিত বেতন ভাতার দাবি

সাতক্ষীরা পৌর সভার পানি সরবরাহ শাখার কর্মচারীদের বকেয়াসহ নিয়মিত বেতন ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৮ জুন সকাল ১০ টায় সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে পৌর সভার মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পৌর ওয়াটার সুপার মো. সেলিম সরোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিসাব রক্ষক মো. রায়হানুল ইসলাম, পাম্প চালক মো. নুরুল ইসলাম, একে এম শহীদুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, মো. মনিরুজ্জামান, মো. আবুল কালাম, মো. হাবিবুর রহমান, মেকানিক মো. আব্বাস আলী,বিল ক্লার্ক মোছাঃ বেবী সুলতানা, মোছাঃ নাইমা খাতুন প্রমুখ।

এসময় মানববন্ধনে সাতক্ষীরা পৌর সভার পানি সরবরাহ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন ২০২২ সালের ডিসেম্বর মাস হতে ২৩ সালের জুন পর্যন্ত আমরা পৌর সভার পানি শাখার কর্মকর্তা ও কর্মচারীরা কোন বেতন ভাতা পাচ্ছি না। কি অপরাধ আমাদের। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বেতন না পাওয়ায় আমাদের সন্তানদের মুখে দুমুটো খাবার দিতে পারছিনা। ঈদুল ফিতরের সময় আমরা সন্তানদের কোন কাপ চোপড় দিতে পারেনি। সামনে পবিত্র ঈদুল আজহা তাই আমাদের বেতন ভাতা দিতে হবে। যদি বেতন ভাতা না দেওয়া হয় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পরে বেলা ১২ টার দিকে পৌরসভার কাউন্সিলরা আন্দোলন রত কর্মকর্তা কর্মচারীদে সঙ্গে বসে বিষয়টি সামাধান করার আসশাস দিলে মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে ৫ জনের নামে থানায় লিখিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিদায়লগ্নেও উৎসবে ভাঁটা পড়ে না বাঙালির প্রাণের টানে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা