বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে সাবেক এমপি হাবিবকে ফুলেল শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: নিয়মানুযায়ী কাজ করে যান, সাথে আছি। বললেন-সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির গর্ব। সমাজে তাদের অনেক দায়িত্ব রয়েছে।
এর আগে রবিবার (২৯ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের ২য় তলায় হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ।
এসময় সাধারণ সম্পাদক আব্দুল বারী সাতক্ষীরা প্রেসক্লাব এর সামগ্রীক কর্মকান্ড তুলে ধরে তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব প্রেসক্লাবের বিস্তারিত ঘটনা প্রবাহ মনযোগ দিয়ে শোনেন এবং বলেন- প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র কখনোই মেনে নেয়া হবে না।
তিনি বলেন, যারা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র করছে, আমি তাদের সাথে নেই। আমি অন্যায়ের সাথে কখনো আপোস করিনি, করবও না।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিয়মানুযায়ী প্রেসক্লাবের কাজ করে যান, সাথে আছি, সাথে থাকবো।
প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন- ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে আমার (হাবিব) নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ধারায় ৭০ বছরের সাজা দেয়া হয়েছিল। কয়েকজন সাংবাদিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দিয়েছিল। সারাজীবন জেলখানায় থেকে মরে যাই, এমন বিচারও চেয়েছিল সাতক্ষীরার এক মহিলা আওয়ামীলীগ ও সাংবাদিক। কিন্তু হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর সেই মহিলা এখন জেলে গিয়েছে। আল্লাহ ঠিকই তার বিচার করেছে। এই মহিলা আমার ফাঁসি পর্যন্ত চেয়েছিল।
প্রধান অতিথি আরো বলেন, ২৪ এর আন্দোলনের সময় কলারোয়ার একটি হোটেলে আগুন দিয়েছিল উত্তেজিত জনতা। এই হোটেলকে সনাতনীদের মন্দির বানিয়ে তা ভারতের ষাটটিরও বেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয়েছিল। আর এই মিথ্যাচারে সহযোগিতা করেছিল সাতক্ষীরার কোন না কোন সাংবাদিক।
এমন ধরনের মিথ্যাচার থেকে সাংবাদিকদের বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদই হোক সাংবাদিকতা।
অনুষ্ঠানে সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, কার্য নির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, সদস্য মনিরুল ইসলাম মনি, ইব্রাহিম খলিল, রবিউল ইসলাম, আহসানুর রহমান রাজিব, শহিদুল ইসলাম, রাজিব হাসান রিমু, আব্দুল আলিম, আবু বকর, আবু সাঈদ বিশ্বাস, ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, মামুন হোসেন, জাহিদ হোসাইন, জাকিরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, অমিত কুমার ঘোঘ, আল ইমরান, শাহজাহান আলী, খান নাজমুল হোসাইন, দেলোয়ার হোসেন, সম সাদনান রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন