সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ভোমরায় পাচারকারীসহ তিন জনকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে পাচারকারীসহ ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পৌনে ১২টার সময় ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো নারায়নগঞ্জের বন্দর থানার মৃত আব্দুল মান্নানের মেয়ে মোছাঃ সানজিদা (১৯), সাতক্ষীরার লক্ষ্মীদাড়ী গ্রামের তারোক মন্ডলের ছেলে অমল মন্ডল (৩২) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ নুর ইসলাম (৩০)।

বিজিবি জানায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪/২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমন করবে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর ভোমরা বিওপির এসআইপি সদস্য হাবিলদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাত পৌনে ১২টার সময় উক্ত ব্যক্তিদের আটক করা হয়। এ সময়ে মোছাঃ সানজিদা এর নিকট হতে ২টি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করা হয়। যার মূল্য ৩৫ হাজার টাকা।

আটককৃত মহিলা বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে ২ মাস পূর্বে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। উক্ত মহিলার স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে সে (সানজিদা) বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে জানায়। পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারের দায়ে পাচারকারীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা