মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিত মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম।

মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক শেখ ফারুকউজ্জামান ডেভিড ও ছড়াকার আহমেদ সাব্বির। মোট ৮টি গ্রুপে ২৪টি খেলায় ১২৫জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৪ফেব্রুয়ারি বার্ষিক বনভোজনের দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অতিথিগণ বলেন, শিশুর মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের কোন বিকল্প নেই। শিক্ষায় বিনোদন অপরিহার্য। শিশুর মন কোমল। এই কোমল মনকে গড়ে তুলতে হবে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে। শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে প্রস্ফুটিত করতে খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যতিক্রমধর্মী কিছু কার্যক্রম পরিচালিত হয়, যা শিশুর মননশীলতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিঠা উৎসব ও ফল উৎসবের মতো ব্যতিক্রমী আয়োজন শিশুদের মনে আমাদের চিরগৌরবের ঐতিহ্যকে গেঁথে দেয়। বক্তারা শিশুর সৃজনশীলতার বিকাশে প্রীতিকর পরিবেশে শিক্ষা প্রদানের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা