রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলের জরুরী বিভাগ যেনো আবাসিক রুম, রান্নাঘর ও মোটরসাইকেল গ্যারেজ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে (সামেক) দীর্ঘ ৯বছর পর চালু হওয়া জরুরী বিভাগকে দীর্ঘদিন ধরে আবাসিক রুম, রান্নাঘর ও মোটরসাইকেল গ্যারেজ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে হাসপাতালটির কতিপয় ডাক্তার, নার্স ও কর্মচারীদের বিরুদ্ধে।

গত কয়েকদিন ধরে সামেক হাসপাতালে সরেজমিনে অবস্থানকালে দেখা যায়, হাসপাতালটির জরুরী বিভাগের ‘ইমারজেন্সি ওয়ার্ডের’ ভিতরে নোংরা পরিবেশের মাঝে মোটরসাইকেল পার্কিং করে রাখা। মোটরসাইকেলের পূর্বকোণে রান্নার জন্য রাইসকুকার, কারিকুকারসহ নিত্যপণ্য সামগ্রী সাজানো। তার বাম সাইটে নোংরা পরিবেশের মাঝে রয়েছে পানিভর্তি নোংরা প্লেট। রান্নার জন্য তেল, লবণ, আলু, ঝাল, মরিচসহ রান্নার বিভিন্ন উপকরণ। আর একটু নিচে চোখ ফেরাতেই দেখা যায় নোংরা মেঝের উপরে একটা প্যাকেটের ভিতরে রান্নার চাল।

এছাড়াও ইমারজেন্সি এই ওয়ার্ডে রয়েছে রোগীদের সেবা দেয়ার চারটি বেড। যেটাতে আবাসিক রুমের বেডগুলোর মতোই ব্যবহার করছেন হাসপাতালটির কতিপয় স্টাফরা।

বেডের উপরে হাসপাতালটির বিভিন্ন কর্মচারীর নোংরা জামাকাপড় পরিষ্কার করে টানানো। বেডের উপরে রয়েছে ঘুমানোর জন্য একাধিক বালিশ ও কম্বল।

ইমারজেন্সি ওয়ার্ড থেকে বের হলেই একই অবস্থা জরুরী বিভাগের বিভিন্ন রুমের সামনে ও ভিতরে।

নোংরা পরিবেশের মাঝেই হাসপাতালটির ডাক্তার ও স্টাফদের ব্যবহৃত মোটরসাইকেল জরুরী বিভাগের বিভিন্ন রুমের ভিতরে ও বাইরে পার্কিং করে রাখা। তবে হাসপাতালটির স্টাফদের বাঁধার মুখে জরুরী বিভাগের সব রুমে রুমে প্রবেশ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্তাবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজকে সম্পূর্ণ রূপে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করায় বন্ধ রয়েছে জরুরী বিভাগের সকল কার্যক্রম। তবে জরুরী বিভাগকে নিজেদের প্রয়োজনে রুম, রান্নাঘর ও গ্যারেজ হিসেবে ব্যবহারের কোন সুযোগ নেই।’

এসকল বিষয়ে কোনকিছু জানতেন না জানিয়ে তিনি আরো বলেন, ‘কালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।’
তথ্যসূত্র: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি