বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী সাতক্ষীরা শহরের ২শত বাড়িতে আম্রুপলি জাতের ১শত আম গাছের চারা ও ১শত সুগন্ধি লেবুর চারা রোপণ করা হয়।

ঢাকাস্থ আস-সুন্নাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘বৃক্ষরোপণ প্রকল্প ২০২২’ এর আওতায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করেন।

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের নেতৃত্বে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ শিমুল হোসেন বাবু। এছাড়া ক্লাবের সদস্য শাহারিয়ার হোসেন, ওমর ফারুক বিপ্লবসহ সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘বৃক্ষরোপণ প্রকল্প ২০২২’ এর আওতায় সারাদেশে ৫০ হাজার বৃক্ষরোপণের সিদ্ধান্ত হয়। তারই আলোকে সারাদেশে মাদরাসা, মসজিদ, স্কুল-কলেজ, স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের চাহিদা মোতাবেক আবেদনের প্রেক্ষিতে এসব গাছ বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা