বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র। পশ্চিম বন বিভাগের বিশেষ অভিযানে কাটেশ্বরের ছোট চরের ভারানী এলাকা থেকে বৃহস্পতিবার এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে বন বিভাগ।

সুন্দরবন বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার এসও সুলতান আহমেদ জানান, এবারের রাসপূজা ও পুণ্যস্নান উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জের ওই এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় সুন্দরবনের ৪৬ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় মাটির মাটির ওপরে লাল পলিথিনে মোড়ানো কিছু অংশ দেখে সন্দেহ হয়। বন বিভাগের সদস্যরা মাটি খুঁড়লে বেরিয়ে আসে লুকিয়ে রাখা চারটি আগ্নেয়াস্ত্র।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে সাতক্ষীরার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কাটেশ্বর টহল ফাঁড়ি থেকে এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখারুজ্জামান। ১৭ নভেম্বর থেকে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে বঙ্গোপসাগর মোহনায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা ও পুণ্যস্নান।

এদিকে দুবালার চরে যাতায়াতের নির্ধারিত পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান