বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে রেজাউল ইসলাম (২৫) নামে এক মৌয়াল আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে পশ্চিম সুন্দরবনের কাঁচিকাটা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তি জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত গোলাম রব্বানীর ছেলে।

আহত মৌয়ালের চাচাতো ভাই খোকন জানান, কৈখালী স্টেশন থেকে কফিলউদ্দীন মধুর পাস নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। তার সঙ্গে যান রেজাউল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুন্দরবনের কাঁচিকাটা এলাকায় মধু সংগ্রহ করার সময় হঠাৎ একটি বাঘ রেজাউলের ওপর আক্রমণ করে। এ সময় অপর সঙ্গীরা হাঁকডাক করলে বাঘ রেজাউলকে ছেড়ে দিয়ে চলে যায়। এ সময় রেজাউল আহত হয়।

বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তবে তার পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ জানায়নি। তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা