বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হাঁস, মুরগী থেকে শুরু করে বিড়ি, সিগারেট, সোনার গহনা ও নগদ টাকা চুরি হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশী টহল থাকা সত্ত্বেও চুরির ঘটনায় উদ্বিগ্ন শহরবাসি।

শহরের ইটাগাছা বাঙালের মোড় সংলগ্ন আব্দুল খালেকের ছেলে বাবু জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে তার চায়ের দোকানে চুরি সংঘটিত হয়েছে। রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটনা ঘটে। চোর চক্র তার দোকানের দরজা খুলে বড় বাক্সে রাখা চার হাজার টাকার সিগারেট ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

পাশের ফিরোজ আহমেদের দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ১৮ থেকে ২০ বছর বয়সী একজন নারীকে দোকানের দরজা খুলে চুরি করতে দেখা যায়। তার পরণে ছিল থ্রি-পিস।

এর আগে বুধবার (৩ জুলাই) রাতে একই এলাকার আমেনা খাতুন নামের এক নারীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি হয়। ইটাগাছা পূর্বপাড়ার মরহুম সাদের মোড়লের কন্যা আমেনা খাতুন জানান, তার মেয়ের একটি একভরি ওজনের সোনার চেইন, দু’জোড়া সোনার কানের দুল, দু’টি সোনার আংটি, পায়ের নুপুর ও নগদ ৪৮ হাজার টাকা চুরি হয়েছে।

আমেনা খাতুন আরও জানান, স্বামীর মৃত্যুর পর তিনি অতি কষ্টে দুই মেয়ের জন্য গহনাগুলো তৈরি করেছিলেন। গহনাগুলো চুরি হওয়ায় তিনি সর্বশান্ত হয়েছেন। এ ঘটনায় আমেনা খাতুন বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এদিকে গত ২৩ জুন রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা বাঙ্গালের মোড়ে অবস্থিত গরিব অসহায় আব্দুল জলিলের চায়ের দোকানে কাঠের বাক্স ভেঙ্গে সিগারেটসহ কিছু খাদ্য সামগ্রী চুরি হয়। যার মুল্য প্রায় ৪ হাজার টাকা। এর আগে একই মোড়ে আরিকুলের চায়ের দোকান থেকে ৩ হাজার টাকা দামের একটি ব্যাটারি চুরি হয় বলে জানান স্থানীয়রা।

এর আগে ইটাগাছা পূর্বপাড়ার আশরাফ আলী কন্ট্রাক্টর ও ব্যবসায়ী ইয়াসির আজাদের বাড়ি থেকে একই রাতে কবুতর, হাঁস-মুরগী ও পোষা পাখি চুরির ঘটনা ঘটে।

সিরিজ চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে বলে জানান এলাকাবাসি। এলাকাবাসি চুরি ঠেকাতে পুলিশী টহল জোরদার করার দাবি জানিয়েছেন পুলিশ সুপারের কাছে।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ