সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ


গাজী হাবিব, সাতক্ষীরা: পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন হাসপাতাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলমান বর্ষা মৌসুমে জাতীয় বৃক্ষরোপন কার্যক্রমকে সফল করতে নিজস্ব অর্থায়নে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে দেশীয় ফলজ ও বহুবর্ষজীবী ফুলের গাছ রোপণের এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধ, বৃহস্পতি ও শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আওতায় মোট ২৮২টি গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে ৬৬টি দেশীয় ফলজ গাছ এবং ২১৬টি বহুবর্ষজীবী ফুলের গাছ রয়েছে।
সরকারি কোনো বরাদ্দ ছাড়াই সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এবং সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিজস্ব অর্থায়নে এসব গাছের চারা সংগ্রহ ও রোপণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের এ ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে জেলা শহরে সাড়া ফেলেছে।
২/৩ দিন ধরে চলমান এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জয়ান্ত সরকার, মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. রিয়াদ হাসান, রক্ষণাবেক্ষনকারী আব্দুল মান্নান মিঠুসহ সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, স্থানীয় পরিবেশ ঠিক রাখতে চলমান বর্ষা মৌসুমে আমরা সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গনকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে পরিণত করতে নিজেদের অর্থায়নে এ গাছগুলো লাগিয়েছি। দেশীয় ফলজ ও ফুলের গাছগুলো ভবিষ্যতে হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং পরিবেশ সংরক্ষণে নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। হাসপাতালে আগত রোগী, স্বজন ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। হাসপাতাল প্রাঙ্গণে রোপিত এসব গাছ বড় হয়ে একদিকে যেমন ছায়া ও নির্মল পরিবেশ নিশ্চিত করবে তেমনি মানুষ ও বিভিন্ন প্রজাতির পাখির খাদ্যের উৎস হিসেবেও কাজ করবে।
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ডাক্তারদের সম্মিলিত এ উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ হাসপাতাল ক্যাম্পাস গড়ে তোলার যে প্রত্যয় আয়োজকরা ব্যক্ত করেছেন তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা জোরদার করত : ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে মতবিনিময়
সাতক্ষীরা জেলা পর্যায়ে যুব, নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে সমন্বিত পরিকল্পনা, বহুপক্ষীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনেরবিস্তারিত পড়ুন


