শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের বলাডাঙ্গায় সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গায় একটি অ-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বলাডাঙ্গা একতা সংঘের আয়োজনে প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সাংবাদিক জি.এম আবুল হোসাইন। বক্তব্য রাখেন, আল-আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা এস.এম মেহেরাব হোসেন, মানবাধিকার কর্মী মো. ইমরান হোসেন, মাধবকাটি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক এস.এম আবু রায়হান, বলাডাঙ্গা একতা সংঘের সাকিব হোসেন, মিলন হোসেন প্রমুখ।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বর্ণনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও গঠনতন্ত্র নিয়ে বক্তরা আলোচনা করেন। সভায় আহবায়ক কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মো. সাহিনুর রহমানকে আহবায়ক ও জি.এম আবুল হোসাইনকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির নেতৃত্বে আগামি ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভা আয়োজনে সার্বিক ভাবে সহযোগিতা করেন, প্রবাসী বিপ্লব হোসেন জিতু, নাজমুল ইসলাম, আহবায়ক সাহিনুর রহমান, মারুফ, রুবেল, লিটন, আওরঙ্গজেব বাবলা, মো. সাকিব প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত