সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ওষুধ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১ হাজার ৯৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রিপন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ হিজলদী, কাকডাঙ্গা ও গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, হিজলদী বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ১৪ নম্বর আরবি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ালি এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে। একই সীমান্ত পিলারের ৫ নম্বর আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে গেড়াখালি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে কাকডাঙ্গা বিওপির দল।
অন্যদিকে, গাজীপুর বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলতলা এলাকা থেকে রিপন হোসেনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল (১০০ মিলিগ্রাম) ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রিপন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
বিজিবির হিসাবে, তিনটি অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি মালামালের মোট মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জলাবদ্ধ পতিত জমিতে এখন শোভা পাচ্ছে মৌসুমী পানিফল (স্থানীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌরবিস্তারিত পড়ুন


