মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল হয়ে উঠেছে এলাকা।

শনিবার (০৮ নভেম্বর) ৫ম দিনে কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপির কার্যালয়ে হাজির হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীদের মুখে ছিল নানা স্লোগান ‘গরিবের ডাক্তারকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’। এতে কালিগঞ্জের আশপাশের এলাকা স্লোগানে মুখর ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। বক্তারা অভিযোগ করে বলেন, ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমের মনোনয়ন দেওয়ার দাবি জানান। সমাবেশে নেতাকর্মীরা বলেন, আমাদের ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে ।

দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে এবং প্রয়োজন হলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন বলে জানান তারা। ৫ম দিনের কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য শেষ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আহম্মেদ, যুগ্ম-আহবায়ক কাজী রাব্বি, সদস্য সচিব আব্দুল আজিজ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহম্মেদ, সদস্য সচিব কাজী সোহেল, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু ফরহাদ সাদ্দাম, সদস্য সচিব পারভেজ, কালিগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক সেলিম হোসেন, কালিগঞ্জ উপজেলা তাঁতিদলের সভাপতি ফারুক হোসেন, জেলা হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিলন সরকার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল