বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরাতে হলুদ তরমুজ চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা

সাতক্ষীরার তালায় অসময়ে কৃষকরা হলুদ তরমুজ চাষে ঝুঁকছে। উপরে হলুদ আর ভেতরে টকটকে লাল, স্বাদে মিষ্টি ও সুস্বাদু তরমুজ ঝুলছে কৃষকের মাচায়। অসময়ের তরমুজ বলে দামও বেশ চড়া। দৃষ্টিনন্দন ও অসময়ের ফসল বলে চাহিদাও অনেক। দামও বেশ ভালো। ফলে

তালা উপজেলার সেনেরগাতী ফুল বাড়ি গ্রামের কৃষক কালাম শেখ জানান, তিনি এবারই প্রথম ৮ কাঠা জমিতে হলুদ তরমুজের চাষ করেছেন। প্রায় দুই মাস আগে একটি বেসরকারি উন্নয়ন সস্থার কাছ থেকে বীজ সংগ্রহ করে ও তাদের পরামর্শে মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে জমিতে বীজ রোপণ করেন তিনি। অল্প দিনেই অসময়ে তরমুজ চাষে এত সাফল্য পাবেন ভাবতে পারেনি । ফলে কালাম শেখের মুখে এখন আনন্দের হাসি।

কালাম শেখ জানান, বেড তৈরি করে মালচিং পেপারের ভেতর কেটে চারা বসিয়েছি। আর অল্প পরিচর্যা করেই অল্পদিনে গাছে তরমুজ ধরেছে। এ পর্যন্ত জমি প্রস্তুত, সার প্রয়োগ, মাচা তৈরি সুতা ও জাল বাবদ খরচ হয়েছে ৩৫ হাজার টাকার মতো। খরচ বাদে ৭০ থেকে ৭৫ হাজার টাকার তরমুজ বিক্রয় করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

তিনি আরো জানান, অল্পদিনে ফলন পাওয়ায় একই জমিতে বছরে ৪ বার ফসল ফলানো যায়। ফুলবাড়ি গ্রামের অন্য কৃষকরাও দেখতে আসছেন তার হলুদ তরমুজ ক্ষেতটি। তার হলুদ তরমুজের বাম্পার ফলন দেখে এ অঞ্চলের অনেক কৃষক আগামীতে এই তরমুজ চাষের আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন জানান, হলুদ তরমুজ চাষে কৃষক আগ্রহী হওয়ার প্রধান কারণ মাত্র দুই মাসে তরমুজ বিক্রয় উপযোগী হয়ে যায়। তাছাড়া সাতক্ষীরার মাটি তরমুজ চাষের জন্য বেশ উপযোগী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল