শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অসংক্রামক রোগ প্রতিরোধে, শরীর চর্চার নিমিত্তে মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান নির্ধারণে সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরাতে অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীর চর্চার নিমিত্তে পৌরসভার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান (পাবলিক প্লেস) রক্ষণাবেক্ষণে গাইডলাইন বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় সাতক্ষীরা পৌরসভার সভাকক্ষে সেন্টার ফর ‘ল এ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) এর সহযোগিতায় ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান মৌমাছি এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে, যা দেশের মোট মৃত্যুর ৬৭% এবং এর মধ্যে প্রায় ২২% অকাল মৃত্যু। ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, এবং ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হলে মানুষ দীর্ঘমেয়াদে ভোগে, যা ব্যক্তিগত ও পারিবারিকভাবে শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়।

এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস, নিয়মিত কায়িক পরিশ্রম, তামাক ব্যবহার নিয়ন্ত্রণ, এবং পরিবেশ দূষণ কমানোর মাধ্যমে অকাল মৃত্যু রোধ করা সম্ভব।

মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসাবে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো:আকতার হোসেন তালুকদার,সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রভাষক ইদ্রিস আলী, সরদার গিয়াসউদ্দিন আহমেদ, উন্নয়নকর্মী সাকিবুর রহমান বাবলা প্রমূখ।

আলোচনা সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে উন্মুক্ত স্থান, খেলার মাঠ রক্ষণাবেক্ষণ, খেলাধুলার জন্য মাঠ, পার্ক এবং পুকুর সংরক্ষণ করতে হবে। এজন্য সাতক্ষীরা সরকারি কলেজ হোস্টেল পুকুরে সাঁতার শেখা, পিএন স্কুলে শরীরচর্চা, পলাশপোল গুড় পুকুরে সাঁতার শেখা, বিভিন্ন হাঁটার স্থানে লাইট স্থাপনসহ সাঁতার শেখার জন্য বেশ কিছু পুকুর জলাশয় নির্ধারণের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…