সাতক্ষীরায় আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিদ্যুত শ্রমিক নিহত


সাতক্ষীরার তালতলায় আলম সাধু নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে বিদ্যুতের কাজে নিয়োজিত শ্রমিক রাসেল হোসেন (৩৫) নিহত হয়েছেন।
এসময় গুরুতর আহত হয়েছেন আলম সাধুর চালক রনি মোড়ল। আহত রনি মোড়লকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর বারোটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল চুকনগর এলাকার বাসিন্দা ও আহত রনি মোড়ল যশোর পৌরশহরের বাসিন্দা। রাসেল বিদ্যুতের খুটি বসানোর কাজে নিয়োজিত ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করতেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রাসেল আলমসাধুতে বিদ্যুৎ অফিসের সরঞ্জামাদি নিয়ে কালিগঞ্জ থেকে পাটকেলঘাটায় যাচ্ছিল। পথিমধ্যে আলমসাধুু তালতলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গুরুতর আহত হন রাসেল ও আলম সাধুর চালক রনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। রাসেলের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লীবিস্তারিত পড়ুন


