বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইজিবাইকের উপর উল্টে পড়লো যাত্রীবাহী বাস; নিহ*ত-১, আহ*ত-৭

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের উপর উল্টে যাওয়ায় শাওন ইসলাম নামের যাত্রীবাহি বাসের সুপারভাইজার নিহত ও সাতজন আহত
হয়েছেন।
শুক্রবার বিকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রীজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জানা গেছে- সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পশ্চিম পাশে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের উপর পড়ে মো. শাওন ইসলাম (৩৩) নামে এক বাস কন্ডাক্টর (সুপারভাইজার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন যাত্রী।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন খুলনা সদরের সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে।
খবর পেয়ে সাতক্ষীরা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ফাইম হোসেন জানান, শুক্রবার দুপুরে খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি বিনেরপোতা ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই বাস সুপারভাইজার শাওন ইসলাম মারা যান। একই সঙ্গে বাস ও ইজিবাইকে থাকা অন্তত সাতজন যাত্রী আহত হন।

আহতরা হলেন- দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন(২০), সাতক্ষীরা সদরের বকচোরা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১), বরিশাল জেলার সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম (৩০)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ জানান, দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আর আহত হয়েছে অনেকজন তবে বর্তমানে এ মুহুর্তে চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আবার একজনের অবস্থা আশঙ্কাজনক।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ফেমিনিস্ট সিবিও, এনজিওদের প্রশিক্ষণের আওতায় যুবদের অংশগ্রহণে সমতা, পিতৃতন্ত্র এবং লিঙ্গ-রূপান্তরমূলকবিস্তারিত পড়ুন

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে এক বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ারবিস্তারিত পড়ুন

  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে