সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন

নিজস্ব প্রতিনিধি : “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ক্যাম্পাস চত্বরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন ডাইরেক্টর (এডমিন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস ও টেকনিক্যাল এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রেজওয়ানুল হক প্রমুখ। ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশনে চারটি বিভাগের চারটি স্টল স্থান পেয়েছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মহানন্দ মজুমদার, মাহবুবুল ইসলাম, চীপ ইন্সট্রাক্টর প্রকৌশলী কল্লোল রায়, চীপ ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ, চীপ ইন্সট্রাক্টর (নক টেক) সিদ্দিক আলী, চীপ ইন্সট্রাক্টর গৌতম বিশ্বাস, মো. হাবিবুল্লাহ গাজী, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলীসহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। লেভেল স্কিল কম্পিটিশনে পাইথন প্রোগ্রামে রাসেল মৃধা, কনস্ট্রাকশন ট্রেডে সাদেকুজ্জামান, ডিজাইন মেকিং এ মোস্তাক শাহারিয়ার, আরএসিতে এহতেসাম মাহী আকন্দ প্রথম স্থান লাভ করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন