শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠি কায়পুত্র সম্প্রদায়ের ভুমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোঃ হুসাইন শওকত।

হেলথ এন্ড সেফটি ফর গালর্স এন্ড ওমেন প্রকল্পের আওতায় অক্সফামের অর্থায়নে ও ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স এর পরিচালক (প্রকল্প ও কর্মসুচি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফৌজিয়া ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জোছনা দত্ত, সাংবাদিক এম কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং দ্যা সাইলেন্স সাতক্ষীরার অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, প্রায় ৩’শ বছর ধরে সাতক্ষীরার আলীপুরে খাস জমিতে ১২৬ টি কায়পুত্র (কাওরা) পরিবার বসবাস করে আসছে। বর্তমান সময় এসেও তারা সকল ক্ষেত্রে পিছিয়ে আছে। তাদের না আছে জমি, না আছে বসতঘর। শিক্ষার আলোও সেভাবে পায়নি তারা। খাস জমিতে ঝুপড়ির মধ্যে বসবাস করে। পিছিয়ে পড়া এসব জনগোষ্টির বৈষম্য দূরীকরনসহ তাদের পূর্নবাসন করার পাশাপাশি তাদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা