শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কারারক্ষী আল মামুনের ফাঁদে সর্বস্বান্ত ছয় জেলার ব্যবসায়ীরা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত মো. আল মামুন নামের এক কারারক্ষীর ফাঁদে সর্বস্বান্ত হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), কারা অধিদপ্তরের আইজি প্রিজন ও সাতক্ষীরা-নড়াইল পুলিশ সুপার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত কারারক্ষী আল মামুন নড়াইল জেলার বাশগ্রাম থানার চররামসিদ্দী গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে।

লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শেখ মোহাম্মদ আলী। অভিযোগে তিনি বলেন, আল মামুন সামান্য বেতনের একজন কারারক্ষী হয়েও সে বর্তমানে কয়েক কোটি টাকার মালিক। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল সহ বিভিন্ন জেলায় কোটি কোটি টাকা অগ্রিম প্রদান করে ইট ভাটাই ফরোয়ার্ড সেল ইট ক্রয় করেন। ফরোয়াড সেল ইট ক্রয়ের সময় ইটভাটার মালিকদের কাছ থেকে ব্যাংক চেক গ্রহণ করে পরবর্তীতে ওই চেকে মোটা অংকের টাকা বসিয়ে ব্যাংক থেকে ডিসঅনার করে তাদের বিরুদ্ধে চেকের মামলা করে ওই টাকা আদায় অব্যাহত রেখেছে।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ফরোয়ার্ড সেল ইট গ্রহণ করার পরেও ইটভাটার মালিকদের ব্যাংক চেক ফেরত না দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিনের পর দিন হয়রানি করছে। কখনো নিজে বাদী হয়ে আবার সে সরকারি চাকরি করার কারণে কৌশল হিসেবে সে নিজে বাদী না হয়ে কখনো ভাই, বাবা, ভগ্নিপতি, বন্ধুদেরকে বাদি সাজিয়ে আদালতে মিথ্যা মামলা করছে। কারারক্ষী আল মামুন এ পর্যন্ত প্রায় ছয় থেকে সাত কোটি টাকার চেকের মামলা করেছে।

এছাড়াও কারারক্ষী পদে চাকরি দেওয়ার কথা বলে শেখ মোহাম্মদ আলীর কাছ থেকে ১৪ লক্ষ টাকা গ্রহণ করেন। চাকরিও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। এই মর্মে শেখ মোহাম্মদ আলী বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা মূলক একটি মোকদ্দমা দায়ের করে। যার নং সি আর ১৫৫/২৪ (ফকিরহাট) মোকদ্দমা আনায়ন করেন। একজন কারারক্ষী হয়ে কোটি কোটি টাকার উৎস কোথায়?

আল মামুনের অত্যাচারে পাঁচ-ছয়টি জেলার ব্যবসায়ীরা অতিষ্ট। ফাঁদে ফেলে চেক নিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তিদের দ্বারা মামলা করিয়ে নেপথ্যে থেকে উক্ত আল মামুন ফায়দা লুটছে। ভুক্তভোগীরা কারারক্ষী আল মামুনের এ ধরনের অবৈধ কর্মকান্ডের সুষ্ঠু বিচার দাবি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রণের জন্য জোর দাবি জানান।

এ ব্যাপারে অভিযুক্ত কারারক্ষী মো. আল মামুনকে একাধিকবার মোবাইল ফোনে কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত জেল সুপার বিষ্ণুপ পাল জানিয়েছেন, আমি এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবহিত করবো।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান