বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে রবিবার বিকালে শহরের ০৬ নং ওয়ার্ডে আমতলায় জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।

তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি শক্তিশালী সংগঠন। দেশের সকল ক্লান্তিকালে তাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। ছাত্রদল দুঃস্থ অসহায় মানুষের পাশে থেকে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তারা ফ্রি মেডিকেল ক্যাম্প, আর্থিক সহায়তা বিভিন্নভাবে মানুষের উপকারে কাজ করে যাচ্ছে। আমরা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা, আরিফ হোসেন, আনারুল ইসলাম, কামরুল ইসলাম, সাদ্দাম হোসেন, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, শ্রমিক দলের নেতা রেজা সহ বিভিন্ন এলাকার পৌর বিএনপি’র ওয়ার্ড কমিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় এলাকাসহ পার্শ্ববর্তী এলাকা থেকে দুস্থ অসহায় পরিবারের সদস্যরা ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা