সাতক্ষীরায় জামিন পেলেন ঢাকার ব্যবসায়ী


সাতক্ষীরার আলোচিত ব্যাবসায়ী মহাদেব চন্দ্র সাধুর ম্যানেজারের দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় হাজিরা দেয়ার পর সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রাপ্ত হলেন ঢাকার আদাবর থানার শেখেরটেক এলাকার ব্যবসায়ি ইসমাইল হোসেন রতন।
বুধবার (২৫ মার্চ) সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মন্ডলের আদালত এ আদেশ দেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোটিভেশনাল স্পিকার, আল মামুন রাসেল বলেন, আপনারা জানেন, জুলাই পরবর্তিতে সাতক্ষীরার একজন গ্যাংস্টার আছেন তাকে মাফিয়া জগতের শিরমনি বলা হয় যিনি মহাদেব চন্দ্র সাধু। তার বিরুদ্ধে জুলাই হত্যা মামলাসহ ৭০টি অধীক মামলা আছে। অনেক মামলায় সাজা প্রাপ্ত আসামী তিনি। তিনি ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগিয়ে শুধু মুসলমান না অনেক হিন্দুদেরও আসামী করেছেন। ক্ষতিগ্রস্থরা ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে মামলা করে এবং অনেক মামলায় তিনি কারা ভোগ করেন। পরে জেল থেকে বের হয়ে মহাদেব চন্দ্র সাধু যারা যারা তার বিরুদ্ধে মামলা করেছে তাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করেছে। এসব মামলায় পুলিশের তদন্ত কর্মকর্তাকেও আসামী করা হয়। তিনি বলেন, আপনারা অবাক হবেন আমরা পরিবর্তিত বাংলাদেশে এমন মামলা আশা করিনি। সাত মাস আগের ঘটনা দেখিয়ে চুরির মামলায় থানার ওসি ও ব্যবসায়ি ইসমাইল হোসেন রতন তাঁর বাড়ি থেকে মালামাল ও চেক চুরি করে। এমনকি সেই সময় মামলা বাদি থানাতে কোন জিডি পর্যন্তও করেনি। সাত মাস পরে বায়োবিয় কায়দায় সাতক্ষীরা সদর থানায় বাদী মামলাটি দায়ের করে। আইনজীবি বলেন পরিবর্তিতিত বাংলাদেশে এমন গায়েবী মামলা রজু হবে এটি আশরা আশা করিনি।
মামলার ‘আসামী ইসমাইল হোসেন রতন (৩২) বলেন, আমি ঢাকাতে ব্যবসা করি। আমাকে হয়রানি করতে সাতক্ষীরা থানাতে আমার বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে সাতক্ষীরার মাগুরা এলাকার মহাদেব চন্দ্র সাধুর কথিত ম্যানেজার মনোজ কুমার সরদার। মহাদেব চন্দ্র সাধু আমাকে কয়েক বার হত্যা করতে চেয়েছে।
মহাদেব চন্দ্র সাধুর বিরুদ্ধে নারায়নগঞ্জ, চুয়াডাঙ্গা, ঢাকাসহ বিভিন্ন জায়গায় অন্তত ৭০টি মামলা রয়েছে। তিনি অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির লোক। কয়েকশ কোটি টাকা প্রতারণা ও ধর্ষণ মামলায় তিনি কারা ভোগ করেছেন।
ইসমাইল হোসেন রতন বলেন, তার প্রতিষ্ঠান “রাহাবার এগ্রো” থেকে বিশ্বাস অর্জনের মাধ্যমে মহাদেব চন্দ্র সাধু ও তার সহযোগীরা প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ দেশি-বিদেশি কৃষি উপকরণ গ্রহণ করেন। কিন্তু টাকা পরিশোধ না করে ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যাংক একাউন্টে অর্থ স্থানান্তর করেন। টাকা চাইলে মামলার হুমকী দেন। এমনকি পাওনা টাকা চাওয়ার জেরে সাতক্ষীরাতে তার বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে মহাদেব চন্দ্র সাধুর ম্যানেজার।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষেরবিস্তারিত পড়ুন


